মেট্রোরেলের সময়সূচি ২০২৬: কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে, শুক্রবারের সময়
শনিবার থেকে বৃহস্পতিবার মেট্রোরেলের প্রথম ট্রেন উত্তরা উত্তর থেকে সকাল সাড়ে ৬টায় আর মতিঝিল থেকে সকাল সোয়া ৭টায় ছাড়ে। শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে (উত্তরা) আর রাত সাড়ে ১০টায় (মতিঝিল)। শুক্রবার ট্রেন চলে শুধু বিকেল ৩টা থেকে, শেষ ট্রেনের সময় একই। অফিস টাইমে ৫ মিনিট পরপর ট্রেন পাবেন।
মেট্রোরেলের প্রথম ও শেষ ট্রেন কখন
| দিন | উত্তরা উত্তর থেকে প্রথম | মতিঝিল থেকে প্রথম | উত্তরা উত্তর থেকে শেষ | মতিঝিল থেকে শেষ |
|---|---|---|---|---|
| রবিবার থেকে বৃহস্পতিবার | সকাল ৬:৩০ | সকাল ৭:১৫ | রাত ৯:৫০ | রাত ১০:৩০ |
| শনিবার | সকাল ৬:৩০ | সকাল ৭:১৫ | রাত ৯:৫০ | রাত ১০:৩০ |
| শুক্রবার | বিকেল ৩:০০ | বিকেল ৩:২০ | রাত ৯:৫০ | রাত ১০:৩০ |
শনিবারেও প্রথম আর শেষ ট্রেন অন্য দিনের মতোই, শুধু মাঝখানে ট্রেন একটু কম। সপ্তাহে শুধু শুক্রবার সকালে ট্রেন চলে না।
মেট্রোরেল কত মিনিট পরপর আসে
রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা আর বিকেল পৌনে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা থেকে ৫ মিনিট পরপর ট্রেন ছাড়ে। দুপুরে ৬ থেকে ৮ মিনিট পরপর, আর ভোরে ও রাতে ১০ থেকে ২০ মিনিট পরপর। শনি আর শুক্রবার ট্রেন কিছুটা কম, সবচেয়ে ঘন ঘন ৬ মিনিটে একটা।
মেট্রোরেলের পুরো সরকারি সময়সূচি
ডিএমটিসিএল সময়সূচিটা দেয় ভাগ ভাগ করে: অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত এত মিনিট পরপর ট্রেন। পুরোটা নিচে দিলাম।
রবিবার থেকে বৃহস্পতিবার
| থেকে | পর্যন্ত | ট্রেন আসে |
|---|---|---|
| সকাল ৬:৩০ | সকাল ৭:১০ | ২০ মিনিট পরপর |
| সকাল ৭:১১ | সকাল ৭:৩০ | ১০ মিনিট পরপর |
| সকাল ৭:৩১ | সকাল ৮:১০ | ৮ মিনিট পরপর |
| সকাল ৮:১১ | সকাল ১০:০০ | ৫ মিনিট পরপর |
| সকাল ১০:০১ | বিকেল ৩:২০ | ৮ মিনিট পরপর |
| বিকেল ৩:২১ | বিকেল ৪:৪৪ | ৬ মিনিট পরপর |
| বিকেল ৪:৪৪ | রাত ৮:০৪ | ৫ মিনিট পরপর |
| রাত ৮:০৫ | রাত ৯:০০ | ১০ মিনিট পরপর |
| রাত ৯:০১ | রাত ৯:৩০ | ১৫ মিনিট পরপর |
| রাত ৯:৩১ | রাত ৯:৫০ | ২০ মিনিট পরপর |
| থেকে | পর্যন্ত | ট্রেন আসে |
|---|---|---|
| সকাল ৭:১৫ | সকাল ৭:৫৫ | ১০ মিনিট পরপর |
| সকাল ৭:৫৬ | সকাল ৮:৪৫ | ৮ মিনিট পরপর |
| সকাল ৮:৪৬ | সকাল ১০:৩৫ | ৫ মিনিট পরপর |
| সকাল ১০:৩৬ | বিকেল ৩:৫৫ | ৮ মিনিট পরপর |
| বিকেল ৩:৫৬ | বিকেল ৫:১৯ | ৬ মিনিট পরপর |
| বিকেল ৫:২০ | রাত ৮:৩৯ | ৮ মিনিট পরপর |
| রাত ৮:৩৯ | রাত ৯:৪০ | ১০ মিনিট পরপর |
| রাত ৯:৪১ | রাত ১০:১০ | ১৫ মিনিট পরপর |
| রাত ১০:১১ | রাত ১০:৩০ | ২০ মিনিট পরপর |
শনিবার
| থেকে | পর্যন্ত | ট্রেন আসে |
|---|---|---|
| সকাল ৬:৩০ | সকাল ৭:২৫ | ২০ মিনিট পরপর |
| সকাল ৭:২৬ | সকাল ৭:৪৯ | ১২ মিনিট পরপর |
| সকাল ৭:৫০ | সকাল ৮:৩৯ | ১০ মিনিট পরপর |
| সকাল ৮:৪০ | সকাল ১০:৩৯ | ৮ মিনিট পরপর |
| সকাল ১০:৪০ | বিকেল ৩:২৯ | ১০ মিনিট পরপর |
| বিকেল ৩:৩০ | বিকেল ৪:২৫ | ৮ মিনিট পরপর |
| বিকেল ৪:২৬ | সন্ধ্যা ৬:৫৫ | ৬ মিনিট পরপর |
| সন্ধ্যা ৬:৫৬ | সন্ধ্যা ৭:৫১ | ৮ মিনিট পরপর |
| সন্ধ্যা ৭:৫২ | রাত ৯:৩০ | ১৫ মিনিট পরপর |
| রাত ৯:৩১ | রাত ৯:৫০ | ২০ মিনিট পরপর |
| থেকে | পর্যন্ত | ট্রেন আসে |
|---|---|---|
| সকাল ৭:১৫ | সকাল ৮:২৪ | ১২ মিনিট পরপর |
| সকাল ৮:২৫ | সকাল ৯:১৪ | ১০ মিনিট পরপর |
| সকাল ৯:১৫ | সকাল ১১:১৪ | ৮ মিনিট পরপর |
| সকাল ১১:১৫ | বিকেল ৪:০৪ | ১০ মিনিট পরপর |
| বিকেল ৪:০৫ | বিকেল ৫:০০ | ৮ মিনিট পরপর |
| বিকেল ৫:০১ | সন্ধ্যা ৭:৩০ | ৬ মিনিট পরপর |
| সন্ধ্যা ৭:৩১ | রাত ৮:২৬ | ৮ মিনিট পরপর |
| রাত ৮:২৭ | রাত ৯:৪০ | ১০ মিনিট পরপর |
| রাত ৯:৪১ | রাত ১০:১০ | ১৫ মিনিট পরপর |
| রাত ১০:১১ | রাত ১০:৩০ | ২০ মিনিট পরপর |
শুক্রবার
| থেকে | পর্যন্ত | ট্রেন আসে |
|---|---|---|
| বিকেল ৩:০০ | বিকেল ৪:৩৬ | ৮ মিনিট পরপর |
| বিকেল ৪:৩৭ | সন্ধ্যা ৬:৪২ | ৬ মিনিট পরপর |
| সন্ধ্যা ৬:৪৩ | রাত ৮:১৮ | ৮ মিনিট পরপর |
| রাত ৮:১৯ | রাত ৯:০০ | ১০ মিনিট পরপর |
| রাত ৯:০১ | রাত ৯:৩০ | ১৫ মিনিট পরপর |
| রাত ৯:৩১ | রাত ৯:৫০ | ২০ মিনিট পরপর |
| থেকে | পর্যন্ত | ট্রেন আসে |
|---|---|---|
| বিকেল ৩:২০ | বিকেল ৫:১১ | ৮ মিনিট পরপর |
| বিকেল ৫:১২ | সন্ধ্যা ৭:১৭ | ৬ মিনিট পরপর |
| সন্ধ্যা ৭:১৮ | রাত ৮:৫৩ | ৮ মিনিট পরপর |
| রাত ৮:৫৪ | রাত ৯:৪০ | ১০ মিনিট পরপর |
| রাত ৯:৪১ | রাত ১০:১০ | ১৫ মিনিট পরপর |
| রাত ১০:১১ | রাত ১০:৩০ | ২০ মিনিট পরপর |
আপনার স্টেশনে প্রথম আর শেষ ট্রেন কখন
ডিএমটিসিএল শুধু দুই মাথার সময় দেয়। প্রতি স্টেশনে ট্রেনের মোটামুটি আড়াই মিনিট লাগে ধরে নিয়ে নিচে প্রতিটা স্টেশনের হিসাব দিলাম। এগুলো আনুমানিক, তাই কয়েক মিনিট আগে পৌঁছে যান, বিশেষ করে শেষ ট্রেনের বেলায়।
| স্টেশন | মতিঝিলের দিকে: প্রথম (শনি–বৃহস্পতি) | প্রথম (শুক্র) | শেষ | উত্তরার দিকে: প্রথম (শনি–বৃহস্পতি) | প্রথম (শুক্র) | শেষ |
|---|---|---|---|---|---|---|
| উত্তরা উত্তরUttara North | সকাল ৬:৩০ | বিকেল ৩:০০ | রাত ৯:৫০ | – | – | – |
| উত্তরা সেন্টারUttara Center | সকাল ৬:৩৩ | বিকেল ৩:০৩ | রাত ৯:৫৩ | সকাল ৭:৫০ | বিকেল ৩:৫৫ | রাত ১১:০৫ |
| উত্তরা দক্ষিণUttara South | সকাল ৬:৩৫ | বিকেল ৩:০৫ | রাত ৯:৫৫ | সকাল ৭:৪৮ | বিকেল ৩:৫৩ | রাত ১১:০৩ |
| পল্লবীPallabi | সকাল ৬:৩৮ | বিকেল ৩:০৮ | রাত ৯:৫৮ | সকাল ৭:৪৫ | বিকেল ৩:৫০ | রাত ১১:০০ |
| মিরপুর ১১Mirpur 11 | সকাল ৬:৪০ | বিকেল ৩:১০ | রাত ১০:০০ | সকাল ৭:৪৩ | বিকেল ৩:৪৮ | রাত ১০:৫৮ |
| মিরপুর ১০Mirpur 10 | সকাল ৬:৪৩ | বিকেল ৩:১৩ | রাত ১০:০৩ | সকাল ৭:৪০ | বিকেল ৩:৪৫ | রাত ১০:৫৫ |
| কাজীপাড়াKazipara | সকাল ৬:৪৫ | বিকেল ৩:১৫ | রাত ১০:০৫ | সকাল ৭:৩৮ | বিকেল ৩:৪৩ | রাত ১০:৫৩ |
| শেওড়াপাড়াShewrapara | সকাল ৬:৪৮ | বিকেল ৩:১৮ | রাত ১০:০৮ | সকাল ৭:৩৫ | বিকেল ৩:৪০ | রাত ১০:৫০ |
| আগারগাঁওAgargaon | সকাল ৬:৫০ | বিকেল ৩:২০ | রাত ১০:১০ | সকাল ৭:৩৩ | বিকেল ৩:৩৮ | রাত ১০:৪৮ |
| বিজয় সরণিBijoy Sarani | সকাল ৬:৫৩ | বিকেল ৩:২৩ | রাত ১০:১৩ | সকাল ৭:৩০ | বিকেল ৩:৩৫ | রাত ১০:৪৫ |
| ফার্মগেটFarmgate | সকাল ৬:৫৫ | বিকেল ৩:২৫ | রাত ১০:১৫ | সকাল ৭:২৮ | বিকেল ৩:৩৩ | রাত ১০:৪৩ |
| কারওয়ান বাজারKarwan Bazar | সকাল ৬:৫৮ | বিকেল ৩:২৮ | রাত ১০:১৮ | সকাল ৭:২৫ | বিকেল ৩:৩০ | রাত ১০:৪০ |
| শাহবাগShahbag | সকাল ৭:০০ | বিকেল ৩:৩০ | রাত ১০:২০ | সকাল ৭:২৩ | বিকেল ৩:২৮ | রাত ১০:৩৮ |
| ঢাকা বিশ্ববিদ্যালয়Dhaka University | সকাল ৭:০৩ | বিকেল ৩:৩৩ | রাত ১০:২৩ | সকাল ৭:২০ | বিকেল ৩:২৫ | রাত ১০:৩৫ |
| বাংলাদেশ সচিবালয়Bangladesh Secretariat | সকাল ৭:০৫ | বিকেল ৩:৩৫ | রাত ১০:২৫ | সকাল ৭:১৮ | বিকেল ৩:২৩ | রাত ১০:৩৩ |
| মতিঝিলMotijheel | – | – | – | সকাল ৭:১৫ | বিকেল ৩:২০ | রাত ১০:৩০ |
উত্তরা উত্তর থেকে মতিঝিল পুরো পথ যেতে লাগে প্রায় ৩৮ মিনিট। মিরপুর ১০ থেকে মতিঝিল বা উত্তরা থেকে ফার্মগেট মোটামুটি ২৫ মিনিট, আর আগারগাঁও থেকে মতিঝিল ১৮ মিনিটের মতো।
ছুটির দিনে মেট্রোরেল
সরকারি ছুটিতে সাধারণত মেট্রো চলে, তবে প্রায়ই ট্রেন কম থাকে, আর ডিএমটিসিএল আলাদা নোটিশ দিয়ে সময়সূচি জানায়। যেমন অক্টোবর ২০২৬-এ দুর্গাপূজার ছুটিতে ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলেছে। ঈদ, রোজা বা লম্বা ছুটির আগে dmtcl.gov.bd বা ডিএমটিসিএলের ফেসবুক পেজে নোটিশটা একবার দেখে নিন।
শেষ ট্রেন ধরার কয়েকটা টিপস
- কয়েক মিনিট আগেই প্ল্যাটফর্মে থাকুন। মাঝের স্টেশনগুলোর সময় আনুমানিক।
- রাতে কার্ড ব্যবহার করুন। এমআরটি পাস বা র্যাপিড পাস থাকলে টিকিটের লাইনে দাঁড়াতে হয় না। কার্ড কীভাবে নেবেন দেখুন।
- ৬০ মিনিটের নিয়মটা মনে রাখুন। সিঙ্গেল টিকিট ঢোকার পর ৬০ মিনিট কাজ করে। দেরি হলে আগের ভাড়াসহ মোট ২০০ টাকা দিতে হয়।
- ভাড়াটা আগে দেখে নিন। সব স্টেশনের ভাড়া আছে আমাদের ভাড়ার তালিকায়।
তথ্যসূত্র
- ডিএমটিসিএল: মেট্রোরেল চলাচলের সময়সূচি (হালনাগাদ ১ সেপ্টেম্বর ২০২৬)
- দ্য ডেইলি স্টার: দুর্গাপূজার ছুটিতে ১০-২০ মিনিট পরপর মেট্রো (ইংরেজি, ১৯ অক্টোবর ২০২৬)
- ডিএমটিসিএল: এমআরটি পাস ও একক যাত্রার টিকিটের নিয়ম
সাধারণ প্রশ্ন ও উত্তর
মেট্রোরেল সকাল কয়টায় চালু হয়?
শনিবার থেকে বৃহস্পতিবার উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৬টায়, মতিঝিল থেকে সকাল সোয়া ৭টায়। শুক্রবার প্রথম ট্রেন বিকেল ৩টায় (উত্তরা) আর ৩টা ২০ মিনিটে (মতিঝিল)।
মেট্রোরেল রাত কয়টা পর্যন্ত চলে?
শুক্রবারসহ প্রতিদিন উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে, আর মতিঝিল থেকে রাত সাড়ে ১০টায়।
শুক্রবার কি মেট্রোরেল চলে?
চলে, তবে সকালে না। শুক্রবার উত্তরা থেকে বিকেল ৩টায় আর মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে প্রথম ট্রেন ছাড়ে। শেষ ট্রেন অন্য দিনের মতোই রাত ৯টা ৫০ ও সাড়ে ১০টায়।
মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি কবে?
মেট্রোরেলের কোনো সাপ্তাহিক ছুটি নেই, সাত দিনই চলে। শুধু শুক্রবার সকালে বন্ধ থাকে, ট্রেন চালু হয় বিকেল ৩টায়।
মেট্রোরেল কত মিনিট পরপর আসে?
অফিস টাইমে, মানে সকাল ৮টা থেকে ১০টা আর বিকেল পৌনে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত, উত্তরা থেকে ৫ মিনিট পরপর ট্রেন ছাড়ে। দুপুরে ৬ থেকে ৮ মিনিট পরপর, আর রাত ৯টার পর ১৫-২০ মিনিট পরপর।
উত্তরা থেকে মতিঝিল মেট্রোতে কত সময় লাগে?
মোটামুটি ৩৮ মিনিট। মাঝে ১৫টা স্টপেজ, প্রতিটিতে গড়ে আড়াই মিনিটের মতো লাগে।
সরকারি ছুটির দিনে কি মেট্রোরেল চলে?
সাধারণত চলে, তবে ট্রেন কম থাকে। সময় বদলালে ডিএমটিসিএল নোটিশ দেয়। যেমন অক্টোবর ২০২৬-এ দুর্গাপূজার ছুটিতে ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলেছে।